১৮ নভেম্বর, ২০২৬ ২৩:৫০
শিল্পী-সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ১৯তম মৃত্যু দিবস বৃহস্পতিবার। এ দিনটিকে সিলেটে সঞ্জীব স্মরণানুষ্ঠনানের আয়োজন করেছে ‘হৃদয়পুর’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেটের ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে গান ও কথায় স্মরণ করা হবে বাংলা সঙ্গীতেই এই বিরলপ্রজ শিল্পীকে।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৯ নভেম্বর বাংলা গান ও সাংবাদিকতার অঙ্গনের প্রিয় মুখ সঞ্জীব চৌধুরী না ফেরার দেশে চলে যান। তাঁর সেই চিরবিদায়ের দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেই ‘হৃদয়পুর’-এর উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আয়োজন সূত্রে জানা গেছে, সারদা হলের উন্মুক্ত প্রাঙ্গণে সুরমা নদীর জলতরঙ্গের সঙ্গে মিশে যাবে সঞ্জীব চৌধুরীর গাওয়া কালজয়ী গানগুলোর সুর-‘আমি তোমাকেই বলে দেবো’, ‘বায়োস্কোপের খেলা’ কিংবা ‘সাদা ময়লা রঙিলা পালে’।
আপনার মন্তব্য