নিউজ ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৫ ১৯:০৭

এসআইইউতে ক্ষুদ্র ব্যবসা প্রদর্শনীর উদ্বোধন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের উদ্যোগে তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের নিয়মিত প্রোগ্রামের অংশ হিসেবে ৩ দিন ব্যাপি ক্ষুদ্র ব্যাবসা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় ক্যাম্পাসে প্রদর্শণীর উদ্বোধন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. আবদুল লতিফ, ইংরেজি বিভাগের প্রক্টর ও বিভাগীয় প্রধান মাহবুব ইবেন সিরাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, বিবিএ’র কো-অর্ডিনেটর ও সহকারি অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আবদুল্লাহ, মেহেদী হাসান তুহিন, মোহাম্মদ রেজাউল কবীর, বিলকিছ আক্তার, মো. মহসিন হোসাইন, জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ, কাউসার জান্নাত, প্রণব কুমার সাহা, নেসার আহমেদ, প্রভাষক অশোক বিজয় দাস, সেকশন অফিসার শামীম হোসেন, বিপ্রেশ রায়, জয়নাল আবেদীন আবেদ।

তিনব্যাপী এই প্রদর্শনীতে মোট সাতটি স্টল অংশ নিয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত