নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০১৫ ২২:২৭

শাবির ভর্তি পরীক্ষা শনিবার: সিসিটিভির আওতায় সকল পরীক্ষা কেন্দ্র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯ টায় ‘এ’ ইউনিট ও বিকাল আড়াইটায় (২.৩০) ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। তবে তল্লাসী ও অন্যান্য কাজের জন্য পরিক্ষার শুরুর ১ ঘন্টা আগে সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শাবি ভর্তি কমিটি। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটে এক হাজার ৪৩০ আসনে ভর্তির জন্য ৪১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি নারায়ণ সাহা। ফলে শনিবার সকাল থেকে ৪১ হাজার শিক্ষার্থীর পদভারে মুখরিত থাকবে নগরী।

নারায়ণ সাহা জানান, পরিক্ষার্থীদের হলে আসার সময় দুই কপি রঙিন ছবি (সত্যায়িত ছাড়া চলবে) ও দুই কপি প্রবেশপত্র আনতে হবে। পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিন্তু অতিরিক্ত মেমোরিসমৃদ্ধ ক্যাল্কুলেটর ব্যবহার করা যাবে না। যদি কেউ কোন কারণবশত প্রবেশপত্র নিয়ে আসতে না পারে তবে ব্যবস্থা করা হবে।

হলে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, চীপ সম্মিলিত ডিভাইস, এটিএমকার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভারী কলম, বোতাম সহ নিয়ম বহির্ভুত কোন ডিভাইস আনা ও ব্যবহার নিষিদ্ধ।

ভর্তি কমিটির সদস্য সচিব জানান, প্রশ্নপত্রের ব্যপারে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই ইন্টারনেটে সামজিক মাধ্যম কিংবা স্বার্থন্বেষী মহলের দ্বারা প্ররোচিত না হওয়ার জন্য। যদি এই ধরনের কাজের সাথে কেউ সংশ্লিষ্ট থাকে তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

কমিটির সভাপতি নারায়ন সাহা জানান, পরীক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি আওতায় আনা হয়েছে। সিলেট শহরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ও প্রক্টরদের তৎপরতা থাকবে দিনব্যাপী।

এদিকে পরীক্ষার দুদিন আগে শাবির ওয়েব সাইট হ্যাক হলেও তা ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নারায়ন সাহা।

আপনার মন্তব্য

আলোচিত