২০ জানুয়ারি, ২০১৬ ১১:৩৭
আভ্যন্তরীণ কোন্দলে খুন হওয়া সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী কাজী হাবিবের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) ময়না তদন্ত সম্পন্নের পর তাকে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানান নিহতের বড় ভাই কাজী বাদল।
এদিকে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুসারে খুনিদের চিহ্নিত করা হয়েছে। তাদেরকে আটকের জন্য অভিযান চলছে।
এর আগে মঙ্গলবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী কাজী হাবিব নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের হামলায় গুরুতর আহত হন। রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
হাবীব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের ছাত্র।
আপনার মন্তব্য