শাবি প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৪:০৬

শাবিতে আত্মমূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মমূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর ৩১২ নম্বর লেকচার গ্যালারিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাবির ইন্সিটিটিউশনাল কোয়ালিটি এশিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ থেকে শিক্ষকগণ টেকনিক্যাল সেশনে অংশগ্রহণ করেন। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, আইকিউএসি এর মাধ্যমে শাবিতে শিক্ষামানের উন্নয়ন ও পাঠ্যক্রম বিশ্বমানে উন্নীত করণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপের ফসল।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম তথা পাঠদান পদ্ধতির মানের আরো উন্নয়ন হবে। এরকম কর্মশালা আমাদেরকে বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিবে।

কর্মশালায় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি এশিউরেন্স এর প্রধান অধ্যাপক ড. মেসবাহউদ্দীন আহমেদ, স্পেশালিস্ট অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী ও অধ্যাপক এম আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। 

অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস বলেন, আত্মমূল্যায়ন হলো আত্মজিজ্ঞাসা। আমাদের শিক্ষাব্যবস্খা কেমন হবে, কি হবে তা নির্ধারিত হয় গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে। প্রথম পর্যায়ে ৮টি বিভাগ ও দ্বিতীয় পর্যায়ে ৯টি বিভাগ নিয়ে আমরা কাজ করছি। সামনে আরো ১১টি বিভাগের শিক্ষকদের নিয়ে আমরা কাজ করব। 

আপনার মন্তব্য

আলোচিত