শাবি প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৫৫

‘বিসিএস’ এ নিয়োগ দাবি শাবির খাদ্য প্রকৌশলের শিক্ষার্থীদের

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এ ফুড ক্যাডারে ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের নিয়োগের দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি(এফইটি) বিভাগের শিক্ষার্থীরা। বুধবার এক মানববন্ধন পরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শাবি শিক্ষার্থীদের পাশাপাশি বাকৃবি, সিকৃবি, হাবিপ্রবির শিক্ষার্থীরাও এ কর্মসূচি পালন করছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ঘোষিত খাদ্য নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই’, ‘জৈব নিরাপত্তা, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ফুড ইঞ্জিনিয়ারদের বিকল্প নাই’, ‘বিসিএস( ফুড) এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন ?’ ‘সরকার কর্তৃক ফুড ইঞ্জিনিয়ারদের প্রাপ্য মর্যাদা চাই’, প্রভৃতি প্ল্যাকার্ড বহন করে।

মানববন্ধন পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিসিএস এ ফুড ক্যাডারে নিয়োগের ক্ষেত্রে কমিশন ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের নিয়োগ না দিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের নিয়োগ দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানায় এবং দ্রুত ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়োগের দাবি জানায়।

আপনার মন্তব্য

আলোচিত