নিউজ ডেস্ক

৩০ জুন, ২০১৫ ১৫:২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব এবং ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info এবংwww.nu.edu.bd থেকে জানা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত