০৩ জুলাই, ২০১৫ ১৩:৪৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্ছলকি সংগঠনরে কমিটি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনার আকস্মিকতায় 'খোয়াই বন্ধন' নামে হবিগঞ্জের এই সংগঠনটির কমিটি গঠন স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খোয়াই বন্ধনের কমিটি গঠনকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ গ্রুপের সাথে সাংগঠনিক সম্পাদক সুপ্রাজিত চৌধুরী ও বিজিত লাল দাশ গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার খোয়াই বন্ধনের নতুন কমিটি গঠনের কথা ছিলো। কমিটি কিভাবে গঠিত হবে এ নিয়ে সুপ্রাজিত চৌধুরী এবং পার্থ-সবুজ গ্রুপের রুহুলের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় গ্রুপের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় ক্যম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ মিলে বিষয়টি সমাধান করেন।
এই ব্যাপারে সিনিয়র যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ বলেন, বিষয়টি আসলে ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। আমরা সবাই মিলে এর সমাধান করে দিয়েছি।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক সুপ্রাজিত চৌধুরী বলেন, ছাত্রলীগ একটি আদর্শিক সংগঠন। আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নিয়েছি। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতা কর্মীরা ছাড়াও প্রক্টর ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিল।
আপনার মন্তব্য