০৫ জুলাই, ২০১৫ ২১:৩৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে বিভাগীয় প্রধানেদর সাথে বৈঠক করেছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
রোববার দুপুর সাড়ে বারোটায় ভাইস চ্যান্সেলরের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এতে ১৯ জন বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
জনসংযোগ দফতরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে এ সভায় বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসনিক ভবন খুলে দেওয়ার জন্য আন্দোলনরত শিক্ষকদের আহবান জানানো হয়।
একই সাথে এ সংকট নিরসনের জন্য শিক্ষামন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে জরুরী পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানানো হয়।
আপনার মন্তব্য