ডেস্ক রিপোর্ট

০৭ জুলাই, ২০১৫ ১৬:২৪

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের অনুদান প্রদান

আক্রান্ত লিডিং ইউনিভার্সিটির চতুর্থ শ্রেণীর কর্মচারি ‘কর্নেল’ এর পিতার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব সুরমা টাওয়ার এবং রংমহল টাওয়ার ক্যাম্পাস থেকে ১৪ হাজার ২২০ টাকা সংগ্রহ করে।

সোমবার সেই টাকা লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান লিডিং ইউনিভার্সিটির চতুর্থ শ্রেনীর কর্মচারী কর্নেলের হাতে তুলে দেন।

এসময় উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম, রেজিস্টার ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, ক্লাব উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ক্লাবের সাবেক সভাপতি সামির আহমেদ শাকির, বর্তমান সভাপতি সাবের আহমেদ, সহ-সভাপতি তাহের তালুকদার প্রমুখ।

ক্লাব প্রেসিডেন্ট সাবের তালুকদার মানবতার আহ্বানে যারা এই অনুদান সংগ্রহে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আপনার মন্তব্য

আলোচিত