সিলেটটুডে ডেস্ক

০৯ জুলাই, ২০১৫ ০১:৪১

‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারে প্রতিবাদী কার্টুন ও সড়ক আল্পনা আজ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে এক প্রতিবাদী কার্টুন প্রদর্শনী, সড়ক আল্পনা এবং পথ নাটকের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় ধানমন্ডিতে ধানমণ্ডির ৭/এ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গত ৭ জুলাই মুখে কালো কাপড় বেঁধে মৌন সমাবেশের পাশাপাশি ৫ জুলাই প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে ৩১ জুলাইয়ের ভ্যাট প্রত্যাহারের আলটিমেটাম দেয় ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে শিক্ষার্থীরা।

সেই কর্মসূচিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত