২৫ জুলাই, ২০১৫ ১৫:৫৪
ঈদ-উল-ফিতরের টানা ২০ দিনের ছুটি শেষে ২৯ জুলাই মঙ্গলবার খুলছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।
গত ৮ জুলাই থেকে ঈদুর ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ছুটি শুরু হয়। আগামি ২৯ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে। এসময় সকল আবাসিক হল খুলে দেয়া হবে।
একই দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও শুরু হবে বলে জানা গেছে।
আপনার মন্তব্য