সিলেটটুডে ডেস্ক

২৫ জুলাই, ২০১৫ ১৭:৩০

ঈদের ছুটি শেষে শাবি খুলছে রবিবার

পবিত্র ঈদ-উল-ফিতর ও শব-ই-কদর এর দীর্ষ ১৬ দিনের ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে রবিবার থেকে। যদিও একাডেমিক ছুটি ছিলো ২৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু মাঝে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মূলত রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

ঈদের ছুটি দাপ্তরিকভাবে গত ১২ জুলাই রবিবার থেকে ২৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো। যদিও ১২ জুলাই রবিবার থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হয় কিন্তু শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ৯ জুলাই থেকে এ ছুটি শুরু হয়।

উলেখ্যা, বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাশ-পরীক্ষা মোট ১৬ দিন বন্ধ থাকে।

 



আপনার মন্তব্য

আলোচিত