১৬ আগস্ট, ২০১৫ ২০:৪৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জলাধার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
দিন ব্যাপি সেমিনারে ‘ কানাডায় উচ্চতর শিক্ষার সুযোগ’ শীর্ষক টেকনিক্যাল টক পরিচালনা করেন কানাডার মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. এনামুল হোসেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া। বিভাগীয় প্রধান ড. মো. ফরহাদ হাওলাদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও এপ্লাাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. জহির বিন আলম।
সেমিনারে স্বাগত বত্তব্য রাখেন পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক লাবিবা নুসরাত জাহান।
উপাচার্য ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, আমাদের দেশের ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বিশেষজ্ঞ দরকার। এ ক্ষেত্রে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আর বর্তমান সরকারের আমলে সমুদ্র বিজয়ের ফলে এর সম্পদ আহরণের জন্য যে জনবল দরকার হবে সেক্ষেত্রে এ বিভাগের ছাত্রছাত্রীদের অবদান রাখার সুযোগ রয়েছে।
ড. এনামুল হোসেন বলেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিশে^র বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশেও এ বিষয়ে প্রকৌশলীদের দক্ষ জনশক্তি গড়ে উঠছে।এই নবীন প্রকৌশলীরা বিশ্বে চলমান বিভিন্ন প্রকল্প ও উচ্চতর গবেষণায় নিজেকে সংযুক্ত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আপনার মন্তব্য