শাবি প্রতিনিধি

১৭ আগস্ট, ২০১৫ ২২:২৪

শাবিতে প্রকৃতি সচেতনতায় চিত্র প্রদর্শনী শুরু

প্রকৃতি সচেতনতায় বিভিন্ন চিত্র শিল্পীর হাতে আাঁকা ছবি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪দিন ব্যাপি চিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ এক্সপ্লোর সোসাইটি এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী চলবে ২০ আগষ্ট পর্যন্ত।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের অর্জুনতলায় প্রদর্শনীর উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন এপ্লায়েড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক জহির বিন আলম, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক জাবেদ কায়সার, বন ও পরিবেশ বিভাগের প্রভাষক নুসরাত ইসলাম, সৌরভ দাস এবং গ্রিণ এক্সপ্লোর সোসাইটির সভাপতি অর্চিশম্যান দত্তসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

এসময় ভিসি বলেন, প্রকৃতির সাথে সখ্যতা করেই মানুষের পথচলা। কিন্তু এ প্রকৃতির গুরুত্ব সবাই উপলব্ধি করতে পারেনা। এই প্রদর্শনী প্রকৃতি বিষয়ে সচেতন হতে মানুষকে সহয়তা করবে। এটি একটি চমৎকার আয়োজন। আশা করছি এ ধরনের আয়োজন অব্যহত থাকবে। এসময় তিনি বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের প্রকৃতি সচেতন হয়ে উঠতে সাহায্য করবে।

আয়োজোক সংগঠনটির সভাপতি অর্চিশম্যান দত্ত বলেন, প্রকৃতি নিয়ে সবার মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের এই আয়োজন। প্রদর্শনীতে নগরায়ণ, বৃক্ষ নিধন, বিভিন্ন কারণে বন্য প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ এবং এর ক্ষতিকর দিক বিভিন্ন চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত