০৭ সেপ্টেম্বর, ২০১৫ ২০:২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্র শাহরিয়ার মজুমদারের রহস্যজনক মৃত্যু রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, শাবি শাখা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাবিপ্রবি শাখার আহ্বায়ক অনীক ধর এবং সাধারণ সম্পাদক অপু কুমার দাস এক যুক্ত বিবৃতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের ছাত্র মুহাম্মদ শাহরিয়ার মজুমদারের মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি তারা শাহরিয়ার মজুমদারের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকা থেকে শাবি ছাত্র, সাংস্কৃতিক সংগঠক ও সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুরমা আবাসিক এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার ৪ তলায় অবস্থিত মেসের নিজ কক্ষে জানালায় বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়।
শাহরিয়ারের রুমমেটরা জানান বিকেলে তাকে রুমে রেখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মেসে ফিরে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙ্গে শাহরিয়ারকে গ্রীলের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ এসে রাত আনুমানিক ৯টায় তাঁর লাশ উদ্ধার করে। এসময় তাঁর মোবাইল চার্জে ও লেপটপ চালু অবস্থায় ছিল।
আপনার মন্তব্য