০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:১৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটwww.sau.ac.bd -কে নতুনরূপে সাজানো হয়েছে। মঙ্গলবার ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাউসে ক্লিক করে ওয়েবসাইটটি নতুন করে উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। কারিগরি ত্রুটির জন্য অনেকদিন ধরে ওয়েবসাইটি বন্ধ ছিল।
জানা যায়, ওয়েবসাইটের তথ্য ও ব্যবস্থাপনা একেবারে ঢেলে সাজানো হয়েছে। ডিজিটাল লাইব্রেরিসহ নতুন ওয়েবসাইটে সর্বাধুনিক প্রযুক্তি যোগ করা হয়েছে। বিভিন্ন বিভাগ ও দফতরের তথ্য ও ছবিসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক চিত্র ওয়েবসাইটে নতুন করে সংযোজন করা হয়।
আপনার মন্তব্য