সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪ নভেম্বর, ২০১৫ ১২:৩৯

প্যারিসে হামলার পর নিউইয়র্কে কড়া নিরাপত্তা

প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ততম নগরী নিউ ইয়র্ককে  নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট কড়া নিরাপত্তার আওয়তায় নিসেছে পুরো নগরী। বিশেষ করে নিউ ইয়র্ক নগরীর ফরাসি কনস্যুলেটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে রক্তক্ষয়ী হামলায় অন্তত ১৬০ জন নিহত হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়।

নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সিবিএস-২’র রাজনৈতিক সংবাদদাতা মারিয়া কারমার জানিয়েছেন, প্যারিস থেকে পাওয়া গোয়েন্দা তথ্য মূল্যায়নের জন্য নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তারা বৈঠক করছেন।

প্যারিসে সন্ত্রাসী হামলার পরই নিউ ইয়র্ক স্টেট গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেন, সম্ভাব্য হামলার আশংকায় পুলিশ এবং হোমল্যান্ড সিকিউরিটিসহ অন্যান্য বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 এনওয়াইপিডি’র স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় টহলের দায়িত্ব দেয়া হয়েছে। এ ইউনিটের সাড়ে তিনশ’ কর্মকর্তা সন্ত্রাসবিরোধী টহল দেবেন। ভারি অস্ত্র সজ্জিত দলটি টাইমস স্কয়ারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল দেবে এবং এ ধরনের এলাকার নিরাপত্তায়ও নিয়োজিত থাকবে তারা।

আপনার মন্তব্য

আলোচিত