১৮ জুলাই, ২০২৬ ১৪:২২
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির রাবাব ফাতিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। জাতিসংঘের মহাসচিব তাঁকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান এবং আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।
বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কূটনীতি, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত ও জাতিসংঘসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
রাবাব ফাতিমার চাচাতো ভাই, মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বলেন, ‘আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের। মাধবপুরের সন্তান আজ বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। গ্রামের সবাই তাঁর সাফল্য কামনা করছে।
আপনার মন্তব্য