১৬ নভেম্বর, ২০১৫ ০১:৪০
ফাইল ছবি
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
সা’দা প্রদেশের কিতাফ জেলার একটি আবাসিক এলাকার এ মসজিদে সৌদি জঙ্গিবিমান থেকে বোমা হামলা চালানো হয়।
এর আগে, শনিবার দিনের প্রথম দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের একটি মার্কেটে সৌদি বিমান থেকে বোমা ফেলা হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছিল।
গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্ররা ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
আপনার মন্তব্য