ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৫ ১১:৫০

৩ মাস জরুরি অবস্থা চান ওলাঁদ

ফ্রান্সে সরকার জরুরি অবস্থা জারি রাখতে পারে টানা ১২ দিন, এর বেশি হলে সরকারকে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। তবে প্রয়োজনে পার্লামেন্টের অনুমোদন নিয়ে হলেও এ জরুরি অবস্থা জারি রাখতে চাইছে সরকার।

গত শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর গোটা দেশে জরুরি অবস্থা চলছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ শুক্রবার রাত থেকে আরোপিত ওই জরুরি অবস্থা একটানা তিন মাস বলবৎ রাখতে চাইছেন।

আসন্ন জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে তিনি এ সিদ্ধান্ত নিতে চাইছেন বলে এক গোপন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে।

তিনি রোববার আমাদের কাছে দেশে আরোপিত জরুরি অবস্থা একটানা তিন মাস বলবৎ রাখার আগ্রহ প্রকাশ করেছেন।’

আগামী ৩০ নভেম্বর থেকে প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। ১২ দিন ব্যাপী ওই সম্মেলনে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর অংশ নেবে।

আপনার মন্তব্য

আলোচিত