সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

৩০ জুলাই, ২০১৬ ১৩:৫৪

হিন্দু নারীর জীবন বাঁচাতে কিডনি দান করছেন এক মুসলিম নারী

ভারতের মহারাষ্ট্রে আরতি (৩৮) নামে এক হিন্দু নারীকে কিডনি দেবেন শামসাদ বেগম (৪০) নামে এক মুসলিম নারী। সম্প্রতি বিভিন্ন সাম্প্রদায়িক আস্ফালনের মধ্যেই এই ঘটনা দেশটির সম্প্রতির বড় পরিচয়কেও তোলে ধরল বলেও মনে করা হচ্ছে।

শনিবার (৩০ জুলাই)   টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শামসাদ কিডনি দানের ইচ্ছাপত্রসহ যাবতীয় নথিপত্র ফতেহপুর জেলা স্বাস্থ্য বিভাগে জমা দিয়েছেন। এখন সরকারের অঙ্গদান অনুমোদন কমিটির সায় পেলেই পরবর্তী কার্যক্রম চালাবেন চিকিৎসকরা।

ছোট বোনের বান্ধবী আরতির দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় এক বছর ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার ডায়লাইসিসি চলছে, যা দেখে নিজের কিডনি দিয়ে বোনের বান্ধবীকে বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি।

তিনি বলেন, " ধর্ম দিয়ে নয়, মানুষকে মানুষ হিসেবে দেখতে চেয়েছি, তাই একজন মানুষের জন্য আমার এই ত্যাগ"।

 ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর ফতেহপুরের রাঢ়িবুজুর্গ গ্রামে বাবার বাড়িতে বসবাস শামসাদের। তার ছোট বোন থাকেন মহারাষ্ট্রের পুনেতে, সেখানে গিয়ে আরতিকে দেখেন শামসাদ। মেয়ের সিদ্ধান্তে কোন আপত্তি করেননি শামসাদের বাবা জাকির খান।

আপনার মন্তব্য

আলোচিত