৩০ জুলাই, ২০১৬ ১৪:০৯
ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে পাকিস্তানের রাতের ঘুম হারাম৷ এদিকে পাক অধিকৃত কাশ্মীরেও বিপাকে রয়েছে দেশটি। কাশ্মিরের বিক্ষুব্ধ জনতা সেখানে এক নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে গিয়ে পুড়িয়ে দিয়েছে পাকিস্তানের পতাকা।
সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন প্রক্রিয়া চলছিল৷ আর এই ‘লোক দেখানো’ নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতায় কাশ্মীরের নিলম উপত্যকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হল শুক্রবার৷ তথাকথিত ‘স্বাধীন কাশ্মীরে’ এই নির্বাচন ঘিরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
সাম্প্রতিক নির্বাচনে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ ৪১ টি আসনের মধ্যে ৩১ টি আসন পেয়েছে৷ কিন্তু তথাকথিত স্বাধীন কাশ্মীরে স্বাধীনতা আদৌ যে আসেনি তার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছে সেখানকার বাসিন্দারা৷
জানা গিয়েছে, সেখানে এই নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পতাকা৷ পাশাপাশি নির্বাচনের পোস্টারেও কালি লেপে দেওয়া হয়েছে৷
-সংবাদ প্রতিদিন
আপনার মন্তব্য