৩০ আগস্ট, ২০১৬ ১১:১৮
ভারতের মধ্য প্রদেশের ছত্রপুর জেলায় ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
মঙ্গলবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, ভারী বর্ষণের কারণে এই ভবন ধসের ঘটনা ঘটতে পারে।
আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য