সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৬ ১৫:০৫

ট্রাম্পকে ফোনে হিলারির অভিনন্দন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেট দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন।

জয়লাভের পর বুধবার (৯ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে হিলটন হোটেলের সামনে এক বক্তৃতায় ট্রাম্প নিজেই এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, "আমাকে ফোনে হিলারি ক্লিনটন অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে অভিনন্দন জানিয়েছি। বিভেদের ক্ষত ভুলে আমাদের আবার এক হতে হবে। আমরা একসঙ্গে কাজ করবো। আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবো"।

বক্তৃতায় নির্বাচনী প্রচারণায় কঠোর পরিশ্রম করায় নিজ পরিবারের সদস্য ও সমর্থকদেরও ধন্যবাদ জানান ট্রাম্প।

আপনার মন্তব্য

আলোচিত