০৯ নভেম্বর, ২০১৬ ২২:৩৫
ছবিঃ ডেইলি টেলিগ্রাফ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার খবরে বিশ্ব শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। আর ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পর পুঁজিবাজারে ধস নামে। ব্যাপক দরপতন হয়েছে ডলারের।
নির্বাচনের আগে বিভিন্ন জরিপে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে থাকায় বিশ্ব শেয়ার বাজারে চাঙ্গা ভাব ছিল। কিন্তু ট্রাম্পের জয় নিশ্চিত হতেই নিম্নমুখী হতে শুরু করে মার্কিন শেয়ার বাজার। সেই ধাক্কা এসে লাগে ইউরোপ-এশিয়ার শেয়ার বাজারেও।
বুধবার (৯ নভেম্বর) ফ্রান্স ও জার্মানির শেয়ার বাজারে সূচক নেমে গেছে ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত। এছাড়া জাপান, ফিলিপাইন, হংকং, দক্ষিণ কোরিয়া, চীন ও অস্ট্রেলিয়াসহ এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও মন্দা ভাব লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকরা ট্রাম্পের বিজয়ে শেয়ার বাজারের এমন ধসের সঙ্গে সাম্প্রতিক ব্রেক্সিটের পর শেয়ার বাজারের অবস্থার যোগসূত্র খুঁজে পেয়েছেন।
আপনার মন্তব্য