সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৭ ১৩:২২

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

রাশিয়ার পূর্বাঞ্চলীয় খাবারোভস্ক অঞ্চলে বুধবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের আট আরোহী নিহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় বেঁচে গেছে একটি শিশু।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে প্রথম দুর্ঘটনাটির খবর পাওয়া যায় বলে জানিয়েছেন রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তরের এক মুখপাত্র।

রুশ বার্তা সংস্থা রিয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, বিধ্বস্ত এল-৪১০ বিমানটিতে দুই ক্রুসহ মোট সাতজন আরোহী ছিলেন। বুধবারের ওই দুর্ঘটনায় এদের ছয়জনই মারা গেছে। তবে বেঁচে গেছে একটি শিশু। তবে তার অবস্থা গুরুতর।

তবে রুশ বার্তা সংস্থা রিয়ার খবরে নিহতের সংখ্যা আট বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে খাবারোভস্ক এয়ারলাইন্সের ওই বিমানটি ল্যান্ড করার উদ্যোগ নেওয়াকালে দুর্ঘটনায় পড়ে বলে জরুরি বিভাগের একটি সূত্র তাসকে জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত