সিলেটটুডে ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৮ ১৬:০৫

গুঁড়োদুধে বিষক্রিয়া সৃষ্টিকারী উপাদান : ক্ষতিগ্রস্ত ৮৩টি দেশ

ফ্রান্সের গুঁড়োদুধ কোম্পানি ল্যাকটালিসের গুঁড়োদুধে সালমোনেলার (এক ধরণের ব্যাকটেরিয়া) কারণে ৮৩টি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর ফলে কোম্পানীটি শিশুদের এক কোটি ২০ লাখ বাক্স গুঁড়ো দুধ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।
 
রোববার কোম্পানিটির সিইও ফরাসী গণমাধ্যমে এক সাক্ষাতকারে একথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
তিনি বলেন, আমরা অবশ্যই এর দায়িত্ব নেব। এক কোটি ২০ লাখেরও বেশি গুঁড়ো-দুধের বক্স বিষাক্ত হয়ে গেছে।



আপনার মন্তব্য

আলোচিত