২৮ জানুয়ারি, ২০১৮ ০১:২৩
সিরিয়ার দেইর ইযযোর প্রদেশে আইএসের ঘাঁটি থেকে ইসরায়েলের তৈরি বিপুল পরিমাণ বিমান বিধ্বংসী মিসাইল, মাইন, রাসায়নিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার প্রদেশটির তিনটি ঘাঁটি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। খবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এক সেনা কর্মকর্তা বলেন, আইএস সদস্যরা পালিয়ে যাওয়ার সময় বিমান বিধ্বংসী মিসাইল, লঞ্চার, ড্রোন, রাসায়নিক বোমা, যোগাযোগ রক্ষা করার যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ অস্ত্র ফেলে গেছে।
এরআগেও সিরিয়ায় আইএসের আস্তানা থেকে বিপুল পরিমাণে ইসরাইলি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। এসব এলাকায় বোমা নিষ্ক্রিয় এবং নিরাপদ রাখার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
অন্যদিকে সিরিয়া আইএস মুক্ত হওয়ার পর বিভিন্ন দেশে থাকা সিরিয়ার শরণার্থীরা দেশে ফিরে আসা শুরু করেছে। গত মাসে বিভিন্ন প্রদেশে প্রায় ৩০০ হাজার মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণের দরকারি জিনিস পাওয়ার পর ফিরে এসেছে।
আপনার মন্তব্য