সিলেটটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৮ ১০:৪৩

কাস্ত্রোর ছেলে ফিদেলিতোর আত্মহত্যা

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে আত্মহত্যা করেছেন। তার নাম ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো দি আজ-বালার্ত। ফিদেলিতো নামে তিনি পরিচিত ছিলেন।

কিউবার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, ফিদেলিতো হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে হাভানায় তিনি আত্মহত্যা করেন।

কিউবার সরকারি সংবাদপত্র গ্রানমা বলছে, বেশ কয়েক মাস ধরে ফিদেলিতোর চিকিৎসা চলছিল।

সাবেক সোভিয়েত ইউনিয়নে পরমাণু পদার্থবিদ হিসেবে কাজ করতেন কাস্ত্রোর ছেলে। তিনি কিউবান কাউন্সিল অফ স্টেটের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন। একই সঙ্গে তিনি কিউবার অ্যাকাডেমি অফ সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ফিদেলিতোর লেখা বেশ কয়েকটি বই রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজের দেশের প্রতিনিধিত্ব করতেন।

পরিবার ফিদেল কাস্ত্রোর শেষকৃত্যের আয়োজন করবে। সেটা কীভাবে হবে, এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১৬ সালের নভেম্বর মাসে ফিদেল কাস্ত্রো মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত