সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮ মার্চ, ২০১৮ ২২:১৬

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ২০

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুনার প্রদেশে ‘মার্কিন ড্রোন’ হামলায় তেহরিক-ই-তালেবান (টিটিপি) প্রধান মোল্লা ফজলুল্লাহর ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছে। বুধবারের (৭ মার্চ) ওই হামলায় আরও ১৯ তালেবান সদস্য নিহত এবং ৬ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তালেবানের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বুধবার পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের দুর্গম পার্বত্য কুনার প্রদেশে তালেবানের ঘাঁটিতে এই ড্রোন হামলাটি চালানো হয়। এই হামলায় জঙ্গি গোষ্ঠি তালেবানের পাকিস্তান শাখা তেহরিখ-ই-তালেবান পাকিস্তানের শীর্ষ নেতা মোল্লা ফজলুল্লাহর পুত্র আবদুল্লাহসহ কমপক্ষে ২০জন তালেবান জঙ্গি মারা যায়।

নিহতরা সবাই আত্মঘাতী হামলাকারী বা ফিদায়িন বলে পরিচিত। তবে আত্মঘাতী হামলা চালানোর সুযোগ পাওয়ার আগেই এদের সবার ভবলীলা সাঙ্গ হল। হামলার সময় এরা সবাই গোপন ঘাঁটিতে একটি তাঁবুতে অবস্থান করছিল।

এই হামলায় তেহরিখ-ই-তালেবান পাকিস্তানের আরেক গুরুত্বপূর্ণ নেতা গুল মোহাম্মদ ও আত্মঘাতী হামলাকারীদের নেতা বা প্রশিক্ষক হিসেবে কুখ্যাত ইয়াসিনও নিহত হয়েছে বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ড-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত