ইন্টারন্যাশনাল ডেস্ক

১০ জুলাই, ২০১৫ ০১:৩৭

ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়া ইরানের ওপর জাতিসংঘের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা ‘যত দ্রুত সম্ভব’ প্রত্যাহার চায়। তবে পরমাণু কর্মসূচি সংক্রান্ত চূড়ান্ত চুক্তির শর্তাবলী মেনে নেয়ার বিষয়টি তেহরানের ওপর নির্ভর করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি রাশিয়ার উফা নগরীতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এসব কথা বলেন।

লাভরভ সাংবাদিকদের বলেন, ‘আমরা এ নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেয়ার পক্ষে এবং ইরানের আলোচকরা যে সিদ্ধান্ত নেবেন তা আমরা সমর্থন করবো।’

আপনার মন্তব্য

আলোচিত