০৩ অক্টোবর, ২০১৫ ১৩:২২
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির পুলিশ দপ্তরের সামনে গুলিতে দুজন নিহত হবার ঘটনায় বন্দুকধারী হামলাকারিকে চিহ্নিত করা হয়েছে। সিডনি পুলিশ জানিয়েছে, ইরাকি-কুর্দিশ বংশদ্ভোত এই কিশোর সম্ভবত একাই হামলাটি চালিয়েছে, তাঁর নাম ফারাদ জাবির খলিল মোহাম্মদ। প্রাথমিক তদন্তে সে জঙ্গিবাদের সাথে যুক্ত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। পুলিশ কর্তাকে গুলি করে হত্যার পর পুলিশের গুলিতে সে নিজেও নিহত হয়েছে।
রসঙ্গত শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) দিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অবস্থিত পুলিশ সদর দফতরের সামনে চার্লস স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটে ওই এলাকা ব্যবসায়িক জেলা পারামাত্তায় অবস্থিত। এতে দুজন নিহত হন। এরমধ্যে কার্টস চেং নামের এক ব্যক্তি নিউ সাউথ ওয়েলস পুলিশের অর্থ বিভাগে চাকরি করতেন।
এই কর্মকর্তাকে উদ্দেশ্য করেই হামলাটি চালানো হয়েছে কিনা নিশ্চিত না হওয়া গেলেও নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার এন্ড্রো স্কিপনি জানিয়েছে- এটা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েই সে পরিকল্পিত এই হামলা করেছে।
আপনার মন্তব্য