সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ অক্টোবর, ২০১৫ ২৩:০৭

ইরান-রাশিয়া-ইরাক-সিরিয়ার জোট হবে অপ্রতিরোধ্য: আসাদ

সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ বলেছেন, ইরান, রাশিয়া, ইরাক ও সিরিয়া একসঙ্গে মিলে সন্ত্রাসবিরোধী জোট করেছে তা অবশ্যই সফল হবে। সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র বিরুদ্ধে এ জোট হবে অপ্রতিরোধ্য এবং সময় উপযোগি।

ইরানের একটি টেলিভশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।  আসাদ বলেন, এ জোটের সফলতা আসতেই হবে; অন্যথায় পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে। ইরান, ইরাক,  সিরিয়া ও রাশিয়া মিলে ইরাকে একটি তথ্যকেন্দ্র স্থাপন করেছে এবং এর মাধ্যমে এ দেশগুলো তথ্য ভাগাভাগি করছে।

প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরান ও রাশিয়ার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এ কারণে নতুন এ জোট সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার বিষয়ে সফল হবে। বিশ্বের বহু দেশ মনে করছে জংগিবাদি সমস্যা  এখন প্রকট। অনেক ছোট ছোট দেশ প্রকারান্তরে এ জোটের প্রতি সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। সে কারণে এ জোটের সফল হওয়ার সুযোগ বেশি।

আপনার মন্তব্য

আলোচিত