০৯ ডিসেম্বর, ২০২০ ১২:৫৭
মামুনুলদের দেয়া ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
একই মামলায় হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মানুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমকে মূল আসামি করা হয়েছে।
মামলার বাদী এ বি সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন।
আপনার মন্তব্য