সিলেটটুডে ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২০ ২২:৫৯

সাইকেল চালিয়ে হাই কোর্টে বিচারপতি

বিচারপতি মো. আশরাফুল কামাল (সর্ব ডানে)

সাইকেল চালিয়ে হাই কোর্টে এসেছেন এক বিচারপতি। রাজধানীর কাকরাইলে অবস্থিত জাজেস কমপ্লেক্সের বাসা থেকে সাইকেল চালিয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটক দিয়ে প্রবেশ করেন বিচারপতি মো. আশরাফুল কামাল।

এসময় তার সঙ্গী ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসম্পাদক ইমতিয়াজ ফারুক ও সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মাহফুজ বিন ইউসুফ।

কেবল বিচারপতিই নন তার গাড়ি চালকও এদিন সাইকেল চালিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন।

গত ৫ নভেম্বর সমিতি প্রাঙ্গণে সাইকেল শেডের উদ্বোধন করা হয়। বাইসাইকেলকে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত বাহন অভিহিত করে ওই অনুষ্ঠানে বিচারপতি মো. আশরাফুল কামাল বলেছিলেন, এ বছরই তিনি সাইকেল কিনবেন এবং বাসা থেকে মাঝেমধ্যে সাইকেলে করে কোর্টে আসবেন। ঘোষণার এক মাসের মাথায় তিনি প্রতিশ্রুতি অনুযায়ী সাইকেল চালিয়ে হাই কোর্টে প্রবেশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত