সিলেটটুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২১ ২৩:৪১

করোনা মোকাবিলায় সুনির্দিষ্ট রোড ম্যাপ করতে পারেনি সরকার : ফখরুল

করোনা মোকাবিলায় সরকার এখনো কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করতে পারেনি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনা মোকাবিলায় আওয়ামী লীগ সরকারের আগেই পরাজয় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রশাসনের ওপর ভর করেই বর্তমান সরকার টিকে আছে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সোমবার বিকালে রংপুরে বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের ড্রিমপ্যালেস হলরুমে সাংবাদিকদের সঙ্গে তিনি আলাপ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়, তারা গণতন্ত্র হত্যা করেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনসহ সব নির্বাচন নিয়ে মানুষের আস্থার সংকট আছে। নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি।’

এসময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বিভাগের আট জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত