২৭ জানুয়ারি, ২০২১ ১১:৩৯
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে পাহাড়তলী আমবাগান ইউসেপ কারিগরি ভোটকেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিরত করে বলেন, ‘আমবাগান থেকে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আপনার মন্তব্য