সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২১ ১১:২৯

এইচএসসির ফল পাওয়া যাবে যেভাবে

শনিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন।

এইচএসসি ও সমমানের ফলপ্রত্যাশীদের জন্য শিক্ষা বোর্ডগুলো থেকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। আলিম পরীক্ষার ফল সংগ্রহে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

এবার আলিমের ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসাগুলোতে জমায়েত হওয়া যাবে না।

মাদ্রাসা শিক্ষা বোর্ড বলছে, টেলিটক ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd/ থেকে ফলাফল দেখা যাবে। এছাড়া https://eboardresults.com/v2/home থেকে আলিম পরীক্ষার্থীদের ফল জানা যাবে।

২০২০ খ্রিষ্টাব্দে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সে বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী জানান, জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ খ্রিষ্টাব্দের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত