সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২১ ১৪:৫৫

ব্যালট ছিনতাই: ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে সাবেক ও বর্তমান ৩ ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা কাউসার মিয়া এবং সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, ‘ব্যালট পেপার ছিনতাইয়ের সময় তিন ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়েছে। গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রের বিভিন্ন কক্ষ থেকে কিছু ব্যালট পেপার নিয়ে যাওয়ার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়েছে।’

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে ভোট ডাকাতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত