সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ১২:৩৭

টিকা নিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

গণটিকাদান কার্যক্রমের প্রথম দিনেই চট্টগ্রামে টিকা নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। টাকে টিকাদানের মধ্য দিয়ে রোববার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপমন্ত্রীর পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন টিকা নেন।

টিকা নেওয়ার পর তাদের আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।

মহিবুল হাসান চৌধুরী টিকা নেওয়ার পর বলেন, টিকা নেওয়ার পর তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি আরও বলেন, ‘যেকোনো ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এ ক্ষেত্রেও সামান্য কিছু কারও কারও থাকতে পারে। তবে আমার কোনো খারাপ কিছু লাগছে না।’

আপনার মন্তব্য

আলোচিত