সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ১৫:২৮

শিশু কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণ মামলায় বাবা মো. আক্তার সরদারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আসামিকে আরও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানায় দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত