২৬ ফেব্রুয়ারি , ২০২১ ১১:৩০
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার আরোহী। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া ক্যান্টনমেন্টের প্রধান গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। এই দুজন হলেন শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের মাছ ব্যবসায়ী কালিদাস (৭২) এবং পার্শ্ববর্তী গ্রামের শাহ জামাল (৩৪)। বাকি দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশের শেরপুরের গাড়িদহ ফাঁড়ির পরিদর্শক বানিউল আনাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন পরিবহনের যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। বাসটি মাঝিড়া ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে গতিরোধকের কাছে বগুড়ামুখী যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুড়ড়েমুচড়ে ঘটনাস্থলে চারজন মারা যান। চারজনের লাশ হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে বলে তিনি জানান।
আপনার মন্তব্য