১৭ ডিসেম্বর, ২০২২ ১৩:৫৫
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা ঢাকা মেডিকেলে মারা গেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই বন্দি। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে ওই বন্দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই আসামি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এর আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই বন্দিকে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আপনার মন্তব্য