সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৩ ১৪:২৪

সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ চায় মেট্রোরেল

মেট্রোরেলের জন্য সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ চেয়ে প্রস্তাবনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এই প্রস্তাব দেয় ডিএমটিসিএল।

এদিন সকাল ১০টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটরিয়ামে শুনানি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জানা গেছে, সোমবারও চলবে এই শুনানি। কোনো কারণবশত সোমবার শেষ না হরে মঙ্গলবার পর্যন্ত গড়াতে পারে এই গণশুনানি। সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পায়।

এদিকে গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এরপর বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির আবেদন করে পাঁচ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর দাবি— পাইকারি দাম বৃদ্ধির পর খুচরা দাম না বাড়ালে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে।

আপনার মন্তব্য

আলোচিত