১১ ফেব্রুয়ারি , ২০২৩ ১২:৪৭
আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে পরবর্তী তিনদিন পর থেকে তামপাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মন্তব্য