১৮ ফেব্রুয়ারি , ২০২৩ ১৫:৩০
প্রখ্যাত ব্যবসায়ী র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রউফ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
তার পরিবারের পক্ষ থেকে র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারহানা করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রয়াত রউফ চৌধুরীর আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।
আপনার মন্তব্য