১৯ ফেব্রুয়ারি , ২০২৩ ১৩:২৯
দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগামী তিন দিনে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী তিন দিনে (৭২ ঘণ্টা) দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আপনার মন্তব্য