সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০২৩ ১৪:১৫

বাধ্যতামূলক অবসরে আরও এক পুলিশ কর্মকর্তা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে গত বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জননিরাপত্তা বিভাগ।

আইনটির ৪৫ ধারা অনুযায়ী কারো চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার তাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে বিসিএস ক্যাডারের কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

আপনার মন্তব্য

আলোচিত