সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০২৩ ২১:৪১

শাইখ সিরাজকে ‘গোল্ডেন স্টার অনার’ প্রদান করেছে ঐক্য ফাউন্ডেশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি বিষয়ক ভাবনা, দর্শন ও কৃষির প্রতি ভালবাসা নিয়ে প্রথমবারের মতো তথ্যবহুল, প্রধানমন্ত্রীর কৃষির প্রতি মমতা নিয়ে ‘শেখ হাসিনার ফসলি উঠোন-গণভবনে বাংলার মুখ’ গণমাধ্যমে, চ্যানেল আইয়ের পর্দায় চমৎকার অনুষ্ঠানের জন্যে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে ‘গোল্ডেন স্টার অনার’- প্রদান করেছে ঐক্য ফাউন্ডেশন।

বৃহস্পতিবার রাতে ঢাকায় চ্যানেল আই‘ এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের হাতে ‘গোল্ডেন স্টার অনার’ স্মারক তুলে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী।

অনুষ্ঠানে শাহীন আকতার রেণী বলেন, প্রধানমন্ত্রীর কৃষির প্রতি মমতা নিয়ে ‘শেখ হাসিনার ফসলি উঠোন-গণভবনে বাংলার মুখ’ শীর্ষক চমৎকার অনুষ্ঠান দেশবাসীকে ও সারা বিশ্ববাসীকে উপহার দেবার জন্য চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত, সম্মানিত ও গর্বিত।

তিনি আরও বলেন, আমরা ঐক্য ফাউন্ডেশন কাজ করছি এসএমইর উন্নয়নে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত